(৬০) সূরা মুমতাহিনা (আয়াত ১১-১৩)
প্রকাশিত হয়েছে: ‘৭৬বর্ষ- ৩য় সংখ্যা, সেপ্টেম্বর ২০১৬, জিলকদ-জিলহজ ১৪৩৭ হিজরী, ভাদ্র-আশ্বিন ১৪২৩ বঙ্গাব্দ’ সংখ্যায়
আর তোমরা নিজেরাও কাফের মেয়ে-লোকদিগকে নিজেদের বিবাহে আটকাইয়া রাখিও না। তোমরা যে মোহরানা তোমাদের স্ত্রীদিগকে দিয়াছিলে তাহা তোমরা ফেরত চাহিয়া লও। আর যে মোহরানা কাফেররা তাহাদের মুসলমান স্ত্রীদের দিয়াছিল তাহা তাহারা ফেরত চাহিয়া লউক। ইহা আল্লাহতায়ালার নির্দেশ। তিনি তোমাদের মাঝে ফয়সালা করিয়া দেন। আর আল্লাহ সর্বজ্ঞ,
(৬০) সূরা মুমতাহিনা আয়াত (৮-১০)
প্রকাশিত হয়েছে: ‘৭৬বর্ষ- ২য় সংখ্যা, আগষ্ট ২০১৬, শাওয়াল-জিলকদ ১৪৩৭ হিজরী, শ্রাবন-ভাদ্র ১৪২৩ বঙ্গাব্দ ‘ সংখ্যায়
আল্লাহ বড়ই শক্তিমান এবং তিনি অতীব ক্ষমাশীল ও দয়াবান।
৮। আল্লাহ তোমাদিগকে নিষেধ করেন না এই কাজ হইতে যে, তোমরা সেই লোকদের সহিত কল্যাণময় ও সুবিচারপূর্ণ ব্যবহার করিবে যাহারা দ্বীনের ব্যাপারে তোমাদের সহিত যুদ্ধ করে নাই এবং তোমাদিগকে তোমাদের ঘর-বাড়ি হইতে বহিষ্কৃত করে নাই।
সুবিচারকারীদিগকে তো আল্লাহ পছন্দ করেন ১।
৯। তিনি তোমাদিগকে যে কাজ হইতে বিরত থাকিতে বলেন,
(৬০) সূরা মুমতাহিনা, আয়াত (৪-৭)
প্রকাশিত হয়েছে: ‘৭৬বর্ষ- ১ম সংখ্যা, জুলাই ২০১৬, রমাদান-শাওয়াল ১৪৩৭ হিজরী, আষাঢ়-শ্রাবন ১৪২৩ বঙ্গাব্দ’ সংখ্যায়
৪। তোমাদের জন্য ইব্রাহীম ও তাহার সঙ্গী-সাথীদের মধ্যে একটা উত্তম আদর্শ রহিয়াছে। তাহারা তাহাদের জনগণকে স্পষ্ট ভাষায় বলিয়া দিয়াছেঃ আমি তোমাদের হইতে এবং খোদাকে ছাড়িয়া যে-মাবুদের তোমরা পূজা-উপাসনা কর তাহাদের হইতে সম্পূর্ণ নিঃসম্পর্ক ও বিমুখ। আমরা তোমাদের অস্বীকার করিয়াছি ১ এবং আমাদের ও তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রতা স্থাপিত হইয়াছে ও বিরোধ-ব্যবধান শুরু হইয়া গিয়াছে যতক্ষণ তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনিবে। তবে ইব্রাহীমের তাঁহার পিতার জন্য এই কথা বলা (ইহা হইতে স্বতন্ত্র ব্যাপার) যে,
(৬০) সূরা মুমতাহিনা আয়াত (১-৩)
প্রকাশিত হয়েছে: ‘৭৫বর্ষ- ১২ম সংখ্যা, জুন ২০১৬, শাবান-রমাদান ১৪৩৭ হিজরী, জ্যৈষ্ঠ-আষাঢ় ১৪২৩ বঙ্গাব্দ’ সংখ্যায়
১। হে ঈমানদার লোকেরা ১ তোমরা যদি আমার পথে জিহাদ করার জন্য ও আমার সন্তোষ লাভের মানসে (দেশ ছাড়িয়া ঘর হইতে) বাহির হইয়া থাক, তাহা হইলে আমার ও তোমাদের শত্রদিগকে বন্ধু বানাইও না। তোমরা তো তাহাদের সহিত বন্ধুত্ব স্থাপন কর অথচ যে সত্য তোমাদের নিকট আসিয়াছে তাহা মানিয়া লইতে তাহারা ইতিপূর্বেই অস্বীকার করিয়াছে। আর তাহাদের আচরণ এই যে,
(৭৭) সূরা মুরসালাত , আয়াত (৩৭-৫০)
প্রকাশিত হয়েছে: ‘৭৫বর্ষ- ১১ম সংখ্যা, মে ২০১৬, রজব-শাবান ১৪৩৭ হিজরী, বৈশাখ-জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ ‘ সংখ্যায়
৩৭। ধবংস সেইদিন অমান্যকারীদের জন্য
৩৮। ইহা চূড়ান্ত ফয়সালার দিন। আমরা তোমাদিগকে ও তোমাদের পূর্বে অতীত হইয়া যাওয়া লোকদিগকে একত্রিত করিয়া দিয়াছি।
৩৯। এক্ষণে তোমরা যদি আমার বিরুদ্ধে কোন কৌশল অবলম্বন করিতে পার,


