প্রকাশিত হয়েছে: ‘৭৬বর্ষ- ২য় সংখ্যা, আগষ্ট ২০১৬, শাওয়াল-জিলকদ ১৪৩৭ হিজরী, শ্রাবন-ভাদ্র ১৪২৩ বঙ্গাব্দ ‘ সংখ্যায়
তিনি তাকে এমন রিযিক দান করেন যার (উৎস)
সম্পর্কে তার কোনো ধারণাই নেই।
(সূরা আত-তালাক : আয়াত -৩)
৬
রাগহীন, সাজানো এবং সর্বশান্ত একটি বাড়ি
নারীটি তার পিতাকে কেঁদে কেঁদে বলল, হে আমার পিতা! গতকালকে আমি এবং আমার স্বামীর মধ্যে কথা কাটাকাটি নিয়ে কিছু সমস্যা হয়েছিল।
যখন আমি দেখলাম সে খুব রাগান্বিত তখন আমি ভাবলাম আমি হয়তো কিছু করেছি তাই সে রাগ করেছে, তাই আমি তার কাছে ক্ষমা চাইলাম। কিন্তু সে আমাকে ক্ষমা করল না; বরং আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিল। আমি তাকে শান্ত করার চেষ্টা চালিয়ে গেলাম যতক্ষণ না সে সন্তুষ্ট হয়। আমি খুব ভয়ার্ত ছিলাম যে, আমার প্রভু হয়তা আমাকে উক্ত ঘটনার জন্য দায়ী করবেন।
আমার পিতা আমাকে বলল, হে আমার কন্যা! সেই একক সত্তা যার হাতে আমার প্রাণ, তুমি যদি তোমার স্বামীকে অসন্তুষ্ট রেখে মৃত্যুবরণ কর, তুমি জানানো না যে, যদি কোনো নারীর স্বামী তার ওপর অসন্তুষ্ট থাকে, তাওরাত, ইঞ্জিল এবং কুরআনে বর্ণনা আছে যে, তার মৃত্যু অনেক যন্ত্রণাদায়ক হবে এবং তার কবর তার জন্য অনেক সংকীর্ণ হবে। তাই এ্টা খুবই আনন্দের খবর যে, কোনো নারীর স্বামী যদি তার ওপর সন্তুষ্ট থাকে তবে মৃত্যুর পর তার জন্য কল্যাণ নসীব হবে।
যদি কোনো নেক নারী তার স্বামীর অনেক প্রিয় হন, তাহলে সে এমন কিছু করে না যা তাদের জীবনকে কষ্টের মধ্যে ফেলে দেয়।
তোমার মন থেকে ব্যর্থতার ধারণাকে বিনষ্ট করে দাও
সে ব্যক্তির মনে কোনো শান্তি নেই,
যার মনে কোনো বিশ্বাস নেই
৭
সতীত্ব এবং ভদ্রতা নারীর সৌন্দর্য বৃদ্ধি করে
আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর স্ত্রী উম্মে সালামা (রা) এর গল্প শুনেছেন। যখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিলেন, যে ব্যক্তি অহংকারের সাথে তার পোশাক পরিচ্ছেদ পরিধান করে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে ফিরেও তাকাবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের পোষাব হোগালির নীচে হাতের কব্জী পর্যন্ত লম্বা (আধা হাত) হতে হবে। তিনি বললেন, কিন্তু তখন তো তাদের পায়ের পাতা দেখা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের পরিধেয় কাপড় যেন এক হাত দৈর্ঘ্য হয় কিন্তু তার বেশি নয়।
উম্মে সালামা (রা) কী জ্বলন্ত উদাহরণ ছিলেন। তিনি এমন কোনো নারী ছিলেন না যারা নিজের রূপ-গুণ দেখিয়ে উদ্ধত হয়ে ঘুরে বেড়াতেন। মুসলিমা নারীকে ভদ্র এবং সতী হতে হবে। খাঁটি এবং ভদ্র হতে হবে। তাদের পা দেখানো উচিত হবে না। আর তাদের কাপড় অনেক লম্বা হতে হবে যা মাটি থেকে মাথা পর্যন্ত আবৃত থাকে। যাতে মানুষেরা তার কোনো অঙ্গ-প্রত্যঙ্গ দেখতে না পারে। কিন্তু বর্তমান যুগের নারীরা (পর্দানশীন ছাড়া) তাদের মাথার আঁচল যতটুকু পারে উঠিয়ে ফেলে। সৌন্দর্যের জন্য তারা রুক্ষ অথবা শুষ্ক আকার ধারণ করে। এসব কপট অবিশ্বাসী নারীদের যাদের বস্তুত খোলামেলা দেখায়। তারা হাজারো কারণ দেখায় তাদের এই খোলামেলা চলাফেরার এবং অনৈতিক কার্যকলাপের জন্য। আল্লাহ ছাড়া কোনো শক্তির ক্ষমতা নেই, তাদের এই লোক পরিচিতি নামে মাত্র, তারা রাস্তার পাশ দিয়ে হাঁটে এবং বিনয়ের ব্যাপারে সচেতন।
“ধৈর্যশীল ব্যক্তি সবচেয়ে ভালো প্রতিফল পায়”
৮
আল্লাহ তায়ালা হারিয়ে যাওয়া মানুষকে বাড়ি ফিরিয়ে আনেন
দীর্ঘ বিশ বছরের বেশি বিচ্ছেদের পর আল্লাহ তায়ালা একজন নারীকে তার পঁচিশ বছরের কন্যাকে ফিরিয়ে দেন। বিভিন্ন পরিস্থিতির কারণে তাদের বিচ্ছেদ ঘটে। ঘটনাটি ঘটে যখন কন্যা হানিমুন করতে গিয়ে আবাহ পাহাড়ের জাবাল আস সাওদায় আশ্রয় নেয়।
প্রথম স্বামীর বিচ্ছেদের পর মায়ের দ্বিতীয় বিয়ে হয়। যখন তার মেয়েটির বয়স তিন বছর ছিল। তার নতুন স্বামী বিভিন্ন কারণে এক শহর থেকে অন্য শহর যেতেন। সে তার স্ত্রীর পূর্বের কন্যাকে দেখতে পারতেন না। তাই মহিলাটি মেয়েকে তার বাবার তত্ত্বাবধানে রাখেন।
আবাহ এর জাবাল আস-সাওদায় এক সুন্দর গ্রীষ্মের দিনে, কন্যাটির পাহাড়ের গুহায় আশ্রয়খানায় এক মহিলার সাথে দেখা হলো। তারা গল্প করতে শুরু করল এবং তাদের কেউই কাউকে চিনতো না। মা তার কন্যাকে তিন বছর বয়স অবস্থায় ফেলে যান। যখন তারা কথা বলছিল তখন মা তার এক হারিয়ে যাওয়া কন্যার কথা উল্লেখ করে। প্রসঙ্গক্রমে মেয়েটিকে তার মায়ের ব্যাপারে প্রশ্ন করে, তার ইতিহাস বলে এবং মা বুঝতে পারে তার সামনাসামনি যে মেয়েটি বসে আছে সেটি তারই বিশ বছর আগে হারিয়ে যাওয়া সন্তান। সে তার সমস্ত ভালবাসা এবং সহানুভূতি দিয়ে তাকে জড়িয়ে ধরে এবং তার মুখে চুমু খায়, সে এই বিশটি বছর তাকে কত যে স্মরণ করেছে সে কথা বলে
অনিবার্যভাবে সুখের চিন্তা করবে
এবং আগে পরে কী আসবে সে ব্যাপারে চিন্তা কর না,
যেটি তোমার সুখের মানসিকতাকে নষ্ট করে দেয়।
এরা যেন এক একটি প্রবাল ও পদ্মরাগ (সূরা আর রাহমান : আয়াত -৫৮)
৯
সময় শূন্যতাকে পূর্ণ করে দেয়
মুসা (আ) বললেন, হে আমার প্রভু! তুমি আমায় এমন একটি দোয়া শিখাও যা দ্বারা আমি তোমাকে ডাকতে পারি এবং তোমার সাথে কথা বলতে পারি।
আল্লাহ তায়ালা বললেন, হে মূসা! বল, লা ইলাহা ইল্লাল্লাহু”। মুসা (আ) বললেন, সমগ্র পৃথিবী এক পাল্লায় রাখা হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহু এক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু এর ওজন বেশি হবে।
লা ইলাহা ইল্লাল্লাহু … কী যে দামী, জ্ঞানগর্ব শব্দ যা পাপকে মুছে দেয়। আলো বয়ে আনে এই কালেমা আলোর তাপমাত্রা ভিন্নতর করে, এটা যে কত শক্তিশালী তা একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কেউ জানে না।
কিছু মানুষ রয়েছে যাদের হৃদয়ে এই শব্দের আলো সূর্যের আলোর মতো প্রজ্জ্বলিত হয়েছে, অন্যদের কাছে এটা সূর্যের আলোর মতো, অনেকের এটা ক্ষমতার মশাল, অথবা উজ্জ্বল প্রদীপ, অথবা মিটিমিটি আলো দেয়া প্রদীপ। এই শব্দের সবচেয়ে বেশি কার্যকারিতা হলো, এটা খুব ভালোভাবে সন্দেহ, পাগলামী এবং হতাশাকে পুড়িয়ে দেয়।”
ঈমানদারদের সুখ আল্লাহর ভালবাসার মধ্যে নিহিত এবং আল্লাহর অনুগ্রহ এবং ভালবাসার মধ্যে গভীর সুখ এবং প্রশান্তি রয়েছে যা একনি ঈমানদাররা জানে, যিনি এই সুখ ছাড়া বিকল্প কোনো সুখ গ্রহণ করেন না।
নারী ধন সম্পদের চেয়ে বেশি দামি
(১০)
মনের মধ্যে বেহেশতের সুপ্ত আকাক্সক্ষা বিদ্যমান
আপনি কি কখনো সেই নেক নারীর কথা শুনেছেন, যার দুটি সন্তান রেখে তাঁর স্বামী মারা যায়? যখন তারা বড় হতে থাকে, তাদের মা প্রথমে তাদেরকে এই শিক্ষা দেন যে, আল্লাহর ইবাদত করা এবং তার হুকুম মানা এবং কিয়াম-আল-লাইল এর সালাত আদায় করা (রাত্রিকালীণ সালাত)।
সে তার সন্তানদেরকে বললেন, আল্লাহর ইবাদত এবং জিকির ব্যতীত আমাদের ঘরে একটু সময়ও অতিবাহিত করা যাবে না। সন্তানরা বলল, হে মা! এটা দ্বারা আপনি কি বুঝাচ্ছেন? তিনি বললেন, আমরা রাত্রিকে তিন ভাগ করব, প্রথম অংশে তুমি দাঁড়িয়ে সালাত পড়বে এবং দ্বিতীয়ার্ধে আমি দাঁড়িয়ে সালাত পড়ব এবং তৃতীয়ার্ধে তুমি ঘুম থেকে উঠে ফজর সালাত আদায় করবে।
তারা বলল, আমরা আপনার কথা মানব যখন তাদের মা মারা গেল, দুই সন্তানই কিয়াম আল-লাইলের সালাত পরিত্যাগ করল না। কেননা, তাদের মন আল্লাহর ইবাদতের প্রতি আসক্ত হয়ে গিয়েছিল এবং তাদের জীবনের সবচেয়ে আনন্দ এবং মধুর সময় এর মধ্যেই অভ্যস্থ হয়ে গেল।
তারা রাত্রকে সালাতের জন্য দুভাগ করে নিল। যখন তাদের মধ্যে একজন অসুস্থ থাকে, অন্যজন সারারাত দাঁড়িয়ে নামাজ আদায় করে তাদের পূর্বের অভ্যাসের ধারাবাহিকতা বজায় রাখল।
তাদের জীবনের যত সৌন্দর্য এবং
মহত্ব আছে সবই সত্যিকারের সুখের আমন্ত্রণ দেয়
