আমাদের প্রতিষ্ঠানসমুহ
আল্ জামিয়াতুস সিদ্দিকীয়া দারুল উলুম মাদ্রাসা:
ফুরফুরার অন্যতম আকর্ষণ এ মাদ্রাসা। বিশিষ্ট শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত এ মাদ্রাসা জ্ঞান সঞ্চয়ের অন্যতম প্রধান কেন্দ্র বলে বিবেচিত। কিতাবখানা, হিফজখানা ও মক্তব এ তিন শাখায় প্রায় সহস্রাধিক ছাত্র নিয়মিত বোর্ডিং এ থেকে পড়াশুনা করছে। মাদরাসার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সুন্নতে নব্বী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুসরণ। প্রত্যেক ছাত্রকে পুরোপুরিভাবে সুন্নতের উপর চলার জন্য সব সময় জোর তাগিদ দেয়া হয়। পড়াশুনায় যাতে ফাঁকি দিতে না পারে সে জন্য সার্বক্ষণিকভাবে প্রত্যেক ছাত্রের প্রতি নজর রাখা হয়। এ বিষয় দু’টির উপর প্রশাসন অত্যন্ত কঠোর।
উম্মুল মুমীনিন হযরত আয়েশা সিদ্দিকা (রা:) বালিকা মাদ্রাসা:
দীনি শিক্ষায় শিক্ষিত একজন আদর্শ মা-ই পারেন তার সন্তানকে একজন আদর্শবান শিক্ষিত ও দীন সচেতন মুসলিম হিসেবে গড়ে তুলতে। মরহুম পীর সাহেব (রহ:) তাই মেয়েদের দীনি শিক্ষার প্রতি খুবই গুরুত্ব দিতেন এবং তারই ধারাবাহিকতায় তিনি বাংলা দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠা করেন বেশ কয়েকটি মহিলা মাদরাসা। দারুস্সালামে প্রতিষ্ঠিত উম্মুল মুমীনিন হযরত আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা মাদরাসা তন্মধ্যে অন্যতম।
তারবিয়াতুল মিল্লাত একাডেমী:
প্রচলিত মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে গতানুগতিক ধারা থেকে আধুনিকায়িত ও উন্নীত করে বিজ্ঞানসম্মত যুগোপযোগী ধারায় রূপদানের এবং এ শিক্ষায় শিক্ষিতদের কুরআন-সুন্নায় সুদক্ষ ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষেই ফুরফুরার গদ্দিনিশীন পীর হযরত মাওলানা আবুল আনসার মুহাম্মদ আব্দুল কাহহার সিদ্দিকী আল কুরাইশী (রহ) প্রতিষ্ঠা করেছেন তারবিয়াতুল মিল্লাত একাডেমী। এটি হচ্ছে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উন্নতিকল্পে প্রতিষ্ঠানের পরিচালক, কমিটির সম্মানিত সদস্যগণ সুদক্ষ শিক্ষকমণ্ডলী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে জাতি গঠনে সচেষ্ট হই।আমিন
