আল-জামেয়াতুস সিদ্দিকীয়া দারুল উলুম মাদরাসা

ভূমিকা

জ্ঞান গরিমা প্রাচুর্য নিয়ে কেউ আসেনা এই ধরার ধুলিতে।নিরন্তর সাধনা ও অধ্যবসায়ের সিঁড়ি বেয়েই তাকে চড়তে হয় জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষতার শৈলচুড়ে। তবেই না সে হয় মানুষ।আর মানবতার বিকাশ ঘটাতে শিক্ষা হচ্ছে বিকল্পহীন উপায়।শিক্ষার গুনেই জাতির উচ্চ নিম্নের তারতম্য হয়।শিক্ষাই জাতির মেরুদণ্ড। যেকোন ধরনের মেশিন উদাহরন স্বরূপ কম্পিউটার, মোবাইল, নভোযান ইত্যাদি যেমন তার আবিষ্কারকের দেওয়া থিউরি বা তথ্য অনুযায়ী পরিচালনা করতে হয়।তেমনি মহা বিশ্বের সকল ব্যবস্থাই চলতে পারে কেবল মহাবিজ্ঞানী আল্লাহর দেয়া ঐশী বিধান অনুসারে।যা তিনি দিয়েছেন ইসলাম নামক পুরনাংগ জীবন ব্যবস্থার রূপ দিয়ে ,যার উৎস হচ্ছে আল-কোরআন ও হাদীস।সুতরাং কোরআন ও হাদীসের বিধান অনুসারেই আসতে পারে মানুষের জাগতিক ও পরলৌকিক সুখ সমৃদ্ধির চুড়ান্ত সফলতা।

আপলোডের কাজ চলছে ১৮/০৭/১৭

ফুরফুরার অন্যতম আকর্ষণ এ মাদ্রাসা। বিশিষ্ট শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত এ মাদ্রাসা জ্ঞান সঞ্চয়ের অন্যতম প্রধান কেন্দ্র বলে বিবেচিত। কিতাবখানা, হিফজখানা ও মক্তব এ তিন শাখায় প্রায় সহস্রাধিক ছাত্র নিয়মিত বোর্ডিং এ থেকে পড়াশুনা করছে। মাদ্রাসার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সুন্নতে নব্বী সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম এর অনুসরণ। প্রত্যেক ছাত্রকে পুরোপুরিভাবে সুন্নতের উপর চলার জন্য সব সময় জোর তাগিদ দেয়া হয়। পড়াশুনায় যাতে ফাঁকি দিতে না পারে সে জন্য সার্বক্ষণিকভাবে প্রত্যেক ছাত্রের প্রতি নজর রাখা হয়। এ বিষয় দু’টির উপর প্রশাসন অত্যন্ত কঠোর।

মার্কাজের মূল ভবনের মসজিদ অংশ বাদে দোতলা-তিনতলা সহ প্রায় পুরোটাই মাদ্রাসার ক্যাম্পাস রূপে ব্যবহৃত হয়। এছাড়া পূর্বপাশে ইংরেজি L আকৃতিতে ২২০ ফুট লম্বা ও ৩২ ফুট চওড়া ১৫টি কক্ষ বিশিষ্ট দোতলা বিশাল দাওরায়ে ভবনটিতে কিতাব বিভাগের ক্লাশ সমূহ অনুষ্ঠিত হয়।

বৃহত্তর মুসলিম ঐক্য জন্যেঃ

হযরত ইমদাদুল্লাহ মোহাজেরে মক্কী (রহ:), কারামত আলী জৌনপুরী (রহ:) ও আবুবকর সিদ্দিকী ফুরফুরাভী (রহ:) এই তিন বুজুর্গের ইয়াদগারে এবং বৃহত্তর মুসলিম ঐক্য প্রকাশার্থে মরহুম পীর সাহেব এই মাদ্রাসার নাম দেন ইমদাদিয়া কারামতিয়া সিদ্দিকীয়া দরসে নিজামীয়া মাদ্রাসা। বর্তমানে ইহা আল জামেয়াতুস সিদ্দিকীয়া দারুল উলুম নামে খ্যাতি লাভ করেছে।

১৯৮১ সনে মাত্র ১১ জন ছাত্র নিয়ে সর্ব প্রথম শুরু হয় মক্তব। তখন দারুস্সালাম আদি মসজিদের ইমাম সাহেব ক্লাশ নিতেন। এরপর ১৯৮৩ সনে ৮ জন ছাত্র নিয়ে শুরু হয় হেফজখানা। নয়াবাজার নিবাসী হাফেজ নুরুজ্জামান সাহেবকে পরিচালনার দায়িত্ব দেয়া হয়। মরহুম পীর সাহেব হুজুর এর বাসভবনের একাংশেই সর্বপ্রথম এসব কার্যক্রম শুরু করা হয়। পরে মাটির গাথনি দিয়ে টিনসেড ঘর করে (বর্তমান মহিলা মাদ্রাসার পাশে) মাদ্রাসা স্থানান্তর করা হয়। হেফজখানার পিছনে টিনশেড করে মক্তব ও রান্নাঘর করা হয়।

১৯৮৮ সনে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কিতাব, হিফজ ও মক্তব বিভাগের সমন্বয়ে দরসে নেজামী মাদ্রাসার কার্যক্রম শুরু হয়। মুহতামিমের দায়িত্ব দেয়া হয় হাফেজ মাও: আব্দুল কাইয়ুম সাহেবকে। কিতাব বিভাগে ইবতেদায়ী হতে নাহুবেমীর পর্যন্ত চার জামাতে ২৪ জন, হিফজ বিভাগে ৩ গ্রুপে ৩৯ জন, মক্তব বিভাগে ৩ গ্রুপে ৫৮ জন এই সর্বমোট ১২১ জন ছাত্র নিয়ে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। শিক্ষক ছিলেন মোট ৮ জন। কিতাব বিভাগে ৩ জন : ১। মাওলানা নোমান, ২। মাওলানা আনোয়ার হোসাইন ও ৩। মাওলানা ইলিয়াস। হিফজ বিভাগে ২ জন : ১। হাফেজ মুস্তাফিজুর রহমান, ২। হাফেজ গোলাম রব্বানী। মক্তব বিভাগে ২ জন : ১। ক্বারী আব্দুল বাসেত, ২। নাম জানা যায়নি।

ধাপে ধাপে এই ক্ষুদ্র প্রতিষ্ঠানটি আল্লাহপাকের অশেষ মেহেরবাণীতে ১৯৯৬ সনে দরসে নেজামীর সর্বোচ্চ জামাত দাওরায়ে হাদীস পর্যন্ত উন্নিত হয়। এ বছর দাওরায়ে হাদীসের মোট ছাত্র সংখ্যা ছিল ২৯ জন। ১৯৯৬ থেকে ২০১৭ সন পর্যন্ত সর্বমোট ৬১৩ জন ছাত্র এই প্রতিষ্ঠান থেকে ইলমে নব্বী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এই সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন। ১৯৮৮ থেকে ২০১৭ পর্যন্ত ১১৪২ জন হাফেজ হয়ে বের হয়েছেন।

অত্র মাদ্রাসার সিলেবাস কওমী মাদ্রাসা বোর্ডের সাথে সমন্বয়ের পাশাপাশি আভ্যন্তরীন শিক্ষা উন্নয়ন বোর্ড এবং আব্দুল কাহহার সিদ্দিকী রহঃ বড় সাহেবজাদা ও বর্তমান গদ্দিনিশীন পীর সাহেব আল্লামা আবুবকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী এর পরামর্শক্রমে নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে। মরহুম গদ্দিনিশীন হুজুর আবুল আনসার মুহাম্মদ আব্দুল কাহহার সিদ্দিকী রহঃ এর আজীবনের স্বপ্ন ছিল এই প্রতিষ্ঠানকে কুরআন হাদীস বিশ্ববিদ্যালয়ে উন্নিত করা। তাই বর্তমান গদ্দিনিশীন পীর সাহেব আল্লামা আব্দুল হাই মিশকাত সিদ্দিকী সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।(যারা ইন্তিকাল করেছেন তাদের নাম )

আল জামিয়াতুস সিদ্দিকীয়া দারুল উলুম মাদরাসার মুহতারাম উস্তাদ্গণ (সাল ২০১৭)

কিতাব বিভাগ

নাম পদবী

১।শায়েখ আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কোরাইশি——————————মহাপরিচালক
২।হযরত মাও. আব্দুল ক্বাইয়ুম সাহেব————————————————মোহতামিম
৩।হযরত মাও. নোমান সাহেব—————————-নায়েবে মোহতামিম ও সিনিয়ার মুহাদ্দিস
৪।হযরত মাও. আশরাফ আ্লী সাহেব———————————————-শাইখুল হাদীস
৫।হযরত মাও.মুফতি আব্দুল হাকিম কাসেমী————————————-শাইখে আউয়াল
৬।হযরত মাও.মুফতি সাইদ আহমাদ মুজাদ্দেদী————————————–শাইখে সানী
৭।হযরত মাও.আকরাম হুসাইন সাহেব———————————————–শাইখে সানী
৮।হযরত মাও.শফিকুল ইসলাম সাহেব——————————————সিনিয়ার মুহাদ্দিস
৯।হযরত মাও.ইফাজ উদ্দীন সাহেব——————————-সিনিয়ার মুহাদ্দিস ও শিক্ষা সচিব
১০।হযরত মাও.আনোয়ার হুসাইন সাহেব—————————————-সিনিয়ার মুহাদ্দিস
১১।হযরত মাও.কামাল উদ্দীন সাহেব——————————————-সিনিয়ার মুহাদ্দিস
১২।হযরত মাও.ফজলে রাব্বী সাহেব———————————–সিনিয়ার মুহাদ্দিস ও আদিব
১৩।হযরত মাও.হা. সালেহ নোমানী সাহেব————————————-সিনিয়ার মুহাদ্দিস
১৪।হযরত মাও.হা. আলী আহমাদ সাহেব———————————————–মুদাররিস
১৫।হযরত মাও.মুজিবুর রহমান সাহেব————————————————-মুদাররিস
১৬।হযরত মাও.হা. সাদেকুল আলম সাহেব———————————————-মুহাদ্দিস
১৭।হযরত মাও.ইমদাদুল ইসলাম সাহেব—————————————-মুহাদ্দিস ও আদিব
১৮।হযরত মাও. হা. জামাল উদ্দীন সাহেব———————————————-মুদাররিস
১৯।হযরত মাও.হা. আকরামুজ্জামান সাহেব——————————————–মুদাররিস
২০।হযরত মাও.হা. ক্বারী জহিরুল ইসলাম সাহেব——————————–মুদাররিস ও ক্বারী
২১।হযরত মাও. নজ্রুল ইসলাম সাহেব————————————————মুদাররিস
২২।জনাব আব্দুল হামিদ রশিদ——————————————————–মুদাররিস
২৩।জনাব ইসমাইল সাহেব———————————————————–মুদাররিস
২৪।জনাব মোস্তফা কামাল সাহেব—————————————————–মুদাররিস
২৫।জনাব আব্দুর রাজ্জাক সাহেব—————————————————–মুদাররিস

হিফজ বিভাগ

নাম পদবী

১।হাফেজ গোলাম রব্বানী সাহেব——————————————————মুদাররিস
২।হাফেজ মুখলেসুর রহমান সাহেব—————————————————-মুদাররিস
৩।হাফেজ মাওঃ বেলায়েত হুসাইন সাহেব———————————————–মুদাররিস
৪।হাফেজ মাওঃ আখতার হুসাইন সাহেব————————————————মুদাররিস
৫।হাফেজ শফিকুল ইসলাম সাহেব—————————————————–মুদাররিস
৬।হাফেজ মাওঃ আবু সুফিয়ান সাহেব————————————————–মুদাররিস
৭।হাফেজ ইমাদ উদ্দিন—————————————————————মুদাররিস
৮।হাফেজ নাজমুল হুদা—————————————————————মুদাররিস

মক্তব বিভাগ

নাম পদবী

১। ক্বারী আব্দুল বাসেত সাহেব———————————————————মুদাররিস
২।মাওঃ মাকবুল হুসাইন সাহেব——————————————————–মুদাররিস
৩।ক্বারী আজিজুল হক সাহেব———————————————————মুদাররিস
৪।হাফেজ ক্বারী মুজাম্মিল হক সাহেব————————————————–মুদাররিস
৫।মাওঃ ক্বারী রাকিবুল ইসলামসাহেব—————————————————মুদাররিস

অফিস স্টাফবৃন্দ

আল জামিয়াতুস সিদ্দিকীয়া দারুল উলুম মাদরাসার

অফিস স্টাফবৃন্দ

নাম পদবী

১।জনাব কলিমুল্লাহ সাহেব ——————————————————–হিসাব রক্ষক
২।জনাব রবিউল ইসলাম সাহেব—————————————————-হিসাব রক্ষক
৩।জনাব রফিকুল ইসলাম সাহেব——————————————————-দফতরী
৪।জনাব রমজান আলী সাহেব—————————————————–বোডিং সুপার
৫।জনাব আল আমিন সাহেব——————————————————বোডিং সুপার
৬।জনাব আব্দুশ শাকুর সাহেব————————————————————বাবুর্চি
৭।জনাব মহসিন আহমাদ সাহেব———————————————————-বাবুর্চি
৮।জনাব শাহিন সাহেব——————————————————————-বাবুর্চি
৯।জনাব মহিদুল ইসলাম সাহেব———————————————————–বাবুর্চি
১০।জনাব আলাল উদ্দিন সাহেব———————————————————–বাবুর্চি
১১।জনাব আব্দুর রশিদ সাহেব————————————————————বাবুর্চি

সিলেবাস

আল জামিয়াতুস সিদ্দিকীয়া দারুল উলুম মাদরাসার পর্যায়ক্রমে কিতাব বিভাগের সিলেবাস

তাকমীল জামাত

  • বুখারী শরীফ (পূর্ন)
  • মুসলিম শরীফ(পূর্ন)তিরমিজী শরীফ (পূর্ন)
  • আবু দাউদ শরীফ (পূর্ন)
  • নাসাঈ শরীফত্বহাবী শরীফ
  • ইবনে মাযাহ
  • মোয়াত্তা মালেক ও মুহাম্মদ

ফযীলত ২য়

  • মেশকাত (পূর্ন)
  • তাফসীরে বাইযাবী
  • শরহে আকাইদহেদায়া ৩য় খন্ড
  • হেদায়া ৪র্থ খন্ডশরহে নুখবাহতাহরীকে দেওবন্দফিরাকে বাতিলা

ফযীলত ১ম

  • তাফসীরে জালালাইন(পূর্ন)
  • হেদায়া ১ম খন্ড
  • হেদায়া ২য় খন্ড
  • নূরুল আনওয়ার ২য় খন্ড
  • আকিদাতুত্বহাবী
  • উলুমুল কুরআন

সানাবিয়্যাহ উলয়া

  • কোরআন তরজমা ১ম ১৫ পারাশরহে বেকায়া ১ম ও ২য় খন্ড
  • নূরুল আনওয়ার ১ম খন্ড
  • মাকামাতে হারীরীমুখতাসারুল মায়ানীআতত্বরীক ইলাল ইনশা ৩য় খন্ডসিরাজী

মুতাওয়াসসিতা ৪র্থ+৫ম

  • কোরআন তরজমা ১৫ পারা সূরা ক্বাহাফ থেকে ২৬ পারা শেষ
  • কাফিয়া
  • শরহেজামীআতত্বরীক ইলাল ইনশা ১ম ও ২য় খন্ড
  • কুদূরী
  • দুরুসুল বালাগাতউসূলুসসাশী
  • মেরকাতবাংলা বই ৯ম শ্রেনীর (মাদরাসা শিক্ষা বোর্ড)
  • ইংরেজী বই ৯ম শ্রেনীর (মাদরাসা শিক্ষা বোর্ড)

মুতাওয়াসসিতা ৩য়

  • কোরআন তরজমা ২৭ পারা থেকে ৩০ পারা শেষহেদায়াতুন্নাহুইলমুস সিগাহযাদুত্ত্বালেবীননূরুল ইযাহখেলাফতে
  • রাশেদাহতাইসিরুল মানতেকবাংলা বই ৮ম শ্রেনীর (মাদরাসা শিক্ষা বোর্ড)
  • ইংরেজী বই ৮ম শ্রেনীর (মাদরাসা শিক্ষা বোর্ড)

মুতাওয়াসসিতা ২য়

  • নাহবেমীরমালাবুদ্দা মিনহুইলমুস সরফ ৩য় খন্ডসীরাতে খাতামুল আম্বিয়াশরহে মিয়াতে আমেলরওজাতুল আদববাংলা বই ৭ম শ্রেনীর (মাদরাসা শিক্ষা বোর্ড)

মুতাওয়াসসিতা ১ম

  • ইলমুস সলফ ১ম ও ২য় খন্ড
  • তারিখূল ইসলাম
  • আল কিরাআতুল ওয়াযিহা
  • বেহেশতী গাওহার
  • বাংলা বই ৬ষ্ঠ শ্রেণীর (মাদরাসা শিক্ষা বোর্ড)
  • অংক বই ৬ষ্ঠ শ্রেণীর (মাদরাসা শিক্ষা বোর্ড)
  • ইংরেজী বই ৬ষ্ঠ শ্রেণীর (মাদরাসা শিক্ষা বোর্ড)

এবতেদাইয়্যাহ ৫ম

  • আতত্বরীক ইলাল আরাবী ২য় খন্ড
  • তালীমুল ইসলাম ৪র্থ খন্ড
  • উর্দূ তেসরী
  • ফারসী পহেলী
  • নুযহাতল কারী
  • বাংলা ৫ম শ্রেণীর (মাদরাসা শিক্ষা বোর্ড)
  • অংক ৫ম শ্রেণীর (মাদরাসা শিক্ষা বোর্ড)
  • ইংরেজী ৫ম শ্রেণীর (মাদরাসা শিক্ষা বোর্ড)
  • ইতিহাস ৫ম শ্রেণীর (মাদরাসা শিক্ষা বোর্ড)
  • ভূগোল ৫ম শ্রেণীর (মাদরাসা শিক্ষা বোর্ড)

এবতেদাইয়্যাহ ৪র্থ

  • কিরাত
  • আতত্বরীক ইলাল আরাবী ১ম খন্ড
  • তালীমুলইসলাম ১ম ২য় ও ৩য় খন্ড
  • উর্দূ কায়দা পহেলী ও দুসরী
  • ফারসী মাসদার
  • বাংলা ৪র্থ শ্রেণীর (মাদরাসা শিক্ষা বোর্ড)
  • অংক ৪র্থ শ্রেণীর (মাদরাসা শিক্ষা বোর্ড)
  • ইংরেজী ৪র্থ শ্রেণীর (মাদরাসা শিক্ষা বোর্ড)
  • ইতিহাস ৪র্থ শ্রেণীর (মাদরাসা শিক্ষা বোর্ড)
  • ভূগোল ৪র্থ শ্রেণীর (মাদরাসা শিক্ষা বোর্ড)

এই পেজে আপলোডের কাজ চলছে ১৬/০৭/১৭