প্রকাশিত হয়েছে: ‘৭৫বর্ষ- ১১ম সংখ্যা, মে ২০১৬, রজব-শাবান ১৪৩৭ হিজরী, বৈশাখ-জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ ‘ সংখ্যায়

৩৭। ধবংস সেইদিন অমান্যকারীদের জন্য
৩৮। ইহা চূড়ান্ত ফয়সালার দিন। আমরা তোমাদিগকে ও তোমাদের পূর্বে অতীত হইয়া যাওয়া লোকদিগকে একত্রিত করিয়া দিয়াছি।
৩৯। এক্ষণে তোমরা যদি আমার বিরুদ্ধে কোন কৌশল অবলম্বন করিতে পার, তাহা হইলে তাহা প্রয়োগ করিয়া দেখ।
৪০। ধ্বংস সেই দিন অবিশ্বাসকারীদের জন্য।
৪১। মুত্তাকী লোকেরা আজ ছায়া ও প্রস্রবনে অবস্থান করিতেছে।
৪২। তাহারা যে ফলই চাহিবে (তাহাই তাহাদের নিকট উপস্থিত)।
৪৩। তোমরা খাও, পান কর স্বাদ লইয়া, সেই সব কাজকর্মের বিনিময়ে যাহা তোমরা করিতেছিলে।
৪৪। বস্তুত: আমরা নেক লোকদিগকে এই রকমেরই প্রতিফল দিয়া থাকি।
৪৫। ধবংস এই দিন অমান্যকারীদের জন্য নির্ধারিত।
৪৬। খাইয়া লও১, আর স্বাদ আস্বাদন করিয়া লও কিছু কাল পর্যন্ত; প্রকৃতপক্ষে তোমরা অপরাধকারী।
১ ভাষণের সমাপ্তিতে মাত্র মক্কার কাফেরদের নয়, বরং দুনিয়ার সমস্ত কাফেরদের সম্বোধন করে এ কথা বলা হয়েছে।

৪৭। ধবংস এইদিন অমান্যকারীদের জন্য অবধারিত।
৪৮। ইহাদিগকে যখন বলা হয় যে, (আল্লাহর সম্মুখে) অবনত হও, তখন তাহারা অবনত হয় না।
৪৯। ধ্বংস এই দিন অবিশ্বাসীদের জন্য।
৫০। এক্ষণে এই (কুরআনের) পরে আর কোন্ কালাম এমন থাকিতে পারে, যাহার প্রতি ইহারা ঈমান আনিবে ?