প্রকাশিত হয়েছে: ‘৭৬বর্ষ- ৫ম সংখ্যা, নভেম্বর ২০১৬, মুহাররম-সফর ১৪৩৭-৩৮ হিজরী, কার্তিক-অগ্রহায়ন ১৪২৩ বঙ্গাব্দ ‘ সংখ্যায়
পবিত্র কোরআন মজিদে আছে
يا ايها الذين امنوا توبوا الي الله توبة نصوحا
অর্থাৎ- আল্লাহ পাক বলিতেছেন যে, হে ঈমানদারগণ! তোমরা তোমাদের গুণাহরাশি হইতে আল্লাহর নিকট সরলান্তকরণে তওবা কর।
এই আয়াতের নিদেশানুসারে মানুষকে আল্লাহর নিকট কায়মনে নিজ নিজ গুনাহ হইতে তওবা করা একান্ত কর্তব্য। সুতরাং তওবা কবুল হইবার জন্য এই মোরাকাবা করিবে। এই মোরাকাবার সময় যথাশক্তি নিম্নলিখিত কার্যসমূহ করিবে।
(১) নিজের উপরে অন্যের যে কোনও প্রকার দাবী থাকুক, অবিলম্বে তাহা পরিশোধ করিবে।
(২) শক্তি থাকিলে কর্জ্জ পরিশোধ করিবে।
(৩) এই প্রকার কাহারও কোন দাবী থাকিলে, যেমন কাহারও প্রতি অত্যাচার করিয়া থাকিলে, কাহারও মাল জোরপূর্বক আনিয়া থাকিলে তাহা পরিশোধ করিবে ও ক্ষমা প্রার্থনা করিবে। কাহাকেও মারিয়া থাকিলে কিংবা কটু বলিয়া থাকিলে, কিংবা জাহেরী, বাতেনী, কোনও প্রকার শেরক করিয়া থাকিলে এই সকল হইতে খাঁটি ভাবে তওবা করিয়া মনকে পবিত্র করিবে। যথাশক্তি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আদায় করিবে। এইভাবে প্রস্তুত হইতে পারিলে আল্লাহর ফজলে তওবার ফায়েজের নেয়ামত লাভ হইবে।
