প্রকাশিত হয়েছে: ‘৭৫বর্ষ- ১০ম সংখ্যা, এপ্রিল ২০১৬, জমা.সানী-রজব ১৪৩৭ হিজরী, চৈত্র-বৈশাখ ১৪২২ বঙ্গাব্দ ‘ সংখ্যায়

১. আবু হুরাইরা (রা:) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল। যেকোনো বান্দা সন্দেহাতীতভাবে এই বাক্য দুটির ওপর ঈমান আনবে, সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে, সে জান্নাত থেকে বঞ্চিত হবে না। (হাদীসটি সহীহ: সহীহ মুসলিম হা/১৪৮; নাসায়ী সুনানুল কুবরা হা/৮৭৯৬, আবু আওয়ানাহ ৮/১; ইবনু মানদাহ আল-ঈমান হা/৩৫; বাগাভী হা/৫৩; বায়হাক্বী আল-দালয়িল; ৫/২২৮, ২২৯, ত্বাবারানী আওসাত হা/৩৫৫২, বাযযার হা/২৪১৯-কাশফুল আসতার; হায়সামী, মাজমাউয যাওয়ায়িদ, হা/২৮; মুসনাদে আহমাদ হা/৯৪৬৬

২. উমার (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম বলেছেন, হে খাত্তাবের পুত্র! যাও, লোকদের মাঝে ঘোষণা করে দাও যে, কেবলমাত্র ঈমানদার লোকেরাই জান্নাতে প্রবেশ করবে। উমার (রা:) বলেন, অতঃপর আমি বের হলাম এবং ঘোষণা করলাম: শুনে রাখো, ঈমানদার ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। (হাদীসটি সহীহ: মুসলিম হা/৩২৩; মুসনাদে আহমাদ হা/২০৩, ৩২৮; ইবনু আবু শাইবাহ হা/৩৮০৪০; বায়হাক্বী ৯/১০১; দারিমী হা/২৪৮৯; ইবনু হিব্বান হা/৪৮৩৭)

৩. অন্য বর্ণনায় রয়েছে: উক্ববাহ ইবনু আমির (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, উমার (রা:) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি : যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রেখে মারা যাবে, তাকে বলা হবে তুমি জান্নাতের আটটি দরজার মধ্যকার যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করো। (মুসনাদে আহমাদ হা/ ৯৭ তায়লিসি হা/৩০)

৪. উবাদাহ ইবনুস সামিত (রা:) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলে : আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল, আর নিশ্চয়ই ঈসা (আ:) আল্লাহর বান্দা, তাঁর বান্দীর (মারইয়ামের) পুত্র ও তাঁর সেই কালিমা যা তিনি মারইয়ামকে পৌঁছিয়েছেন এবং তাঁর পক্ষ হতে প্রেরিত একটি রূহ মাত্র, জান্নাত সত্য, জাহান্নাম সত্য – তাকে জান্নাতের আটটি দরজার যেটি দিয়ে প্রবেশ করেতে চাইবে, প্রবেশ করাবেন। (হাদীসটি সহীহ: সহীহুল বুখারী হা/৩১৮০;সহীহ মুসলিম হা/ ১৪৯; মুসনাদে আহমাদ হা/২২৬৭৬; ইবনু হিব্বান হা/২০৭; ইবনু মানদাহ আল-ঈমান হা/৪০৪, ৪৫; ত্বাবারানী মুসনাদে শামিয়্যিন হা/৫৫৫; বাগাভী হা/৫৫; বাযযার হা/২৬৮৩; আবূ আওয়ানহ হা/৮; নাসায়ী আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ হা/১১৩০)

৫. অন্য বর্ণনায় রয়েছে : তার আমল যা-ই হোক না কেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। (সহীহুল বুখারী হা/৩১৮০; সহীহ সুসলিম হা/১৫০)

৬. উবাদাহ ইবনু সামিত (রা:) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম বলেছেন : যে ব্যক্তি এ সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেন। (হাদীসটি সহীহ:সহীহ মুসলিম হা/১৫১)

৭. অন্য বর্ণনায় রয়েছে : নাবী সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম বলেন : যে কোনো বান্দা এ সাক্ষ্য দেয় যে. আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল, আল্লাহ তাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেন। তখন মুআয (রা:) বললেন, হে আল্লাহর রাসূল! আমি কি লোকদেরকে এ সুসংবাদ জানিয়ে দিবো না? তিনি (সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম) বললেন, তাহলে তারা এর উপরই ভরসা করে থাকবে (আমল ছেড়ে দেবে)। অতঃপর মুআয (রা:) স্বীয় মৃত্যুর সময় (ইলম গোপন করার গুনাহের ভয়ে) এ হাদীস বর্ণনা করেন। (তিরমিযী হা/৩৩৮৩; ইবনু মাজাহ হা/৩৮০০; ইবনু হিব্বান, নাসায়ী, মুস্তাদরাক হাকিম হা/১৭৮৮ সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ্ হা/ ১৪৯৭; তা লীকুর রাগীব২/২২৯, তা লীক্বাতুল হাস্সান আলা সহীহ ইবনে হিব্বান হা/৮৪৩)

৮. আবু আমরাহ আল- আনসারী (রা:) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম বলেছেন : আমি আক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি আল্লাহর রাসূল। আর আমি আল্লাহর নিকট সাক্ষ্য দিচ্ছি- যে কোনো বান্দা এ (কালিমা) দু টির প্রতি ঈমান রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এ দুটো অবশ্যই তার জন্য ক্বিয়ামাতের দিন জাহান্নমের আগুন থেকে আড়াল হবে। (সহীহ লিগাইরিহির ইবনু হিব্বান হা/২২১; মুসনাদে আহমাদ হা/১৫৪৪৯; ত্বাবারানী কাবীর হা/৫৭৫ এবং আওসাত হা/৬৩; হাকিম হা/৪১৩৪;বায়হাক্বী আদ-দালায়িল৬/১২১; হায়সামী, মাজমাউয যাওয়ায়িদ, হা/২৮)

৯. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম বলেছেন : যদি কেউ খাটি অন্তরে সাক্ষ্য দেয় যে, আল্লাহ্ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও তাঁর রাসূল, তবে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। (সহীহুল বুখারী, সহীহ মুসলিম)