প্রকাশিত হয়েছে: ‘৭৬বর্ষ- ৪র্থ সংখ্যা,অক্টোবর ২০১৬, জিলহজ-মুহাররম ১৪৩৭-৩৮ হিজরী,আশ্বিন-কার্তিক ১৪২৩ বঙ্গাব্দ ‘ সংখ্যায়
১. কুরআনে বার বার আল্লাহ-ভীতিকে জান্নাত-লাভের কারণ বলা হয়েছে:
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ جَنَّتَانِ
যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দুটি (জান্নাতের) বাগান।
(সূরা আর রাহমান : আয়াত ৪৬)
২. মহান আল্লাহ বলেন :
وَسِيْقَ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا ۖ حَتّٰى إِذَا جَاءُوْهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خَالِدِيْنَ
যারা তাদের প্রতিপালককে ভয় করত, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে,তোমাদের প্রতি সালাম (শান্তি), তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো।
(সূরা আয্ যুমার : আয়াত ৭৩)
৩. إِنَّ لِلْمُتَّقِيْنَ عِندَ رَبِّهِمْ جَنَّاتِ النَّعِيْمِ
আল্লাহভীরুদের জন্য তাদের প্রতিপালকের নিকট অবশ্যই ভোগ-বিলাসপূর্ণ জান্নাত রয়েছে।
(সূরা আল কালাম: আয়াত ৩৪)
৪. মহান আল্লাহ বলেন:
جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُوْنَهَا تَجْرِيْ مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۖ لَهُمْ فِيْهَا مَا يَشَاءُوْنَ ۚ كَذٰلِكَ يَجْزِیْ اللّٰهُ الْمُتَّقِيْنَ
ওটা স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে; ওর নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত; তারা যা কিছু কামনা করবে তাতে তাদের জন্য তাই থাকবে; এভাবেই আল্লাহ আল্লাহভীরু পারহেযগারদের পুরস্কৃত করেন। (সূরা নাহল: আয়াত ৩১)
৫. মহান আল্লাহ বলেন :
قُلْ أَذٰلِكَ خَيْرٌ أَمْ جَنَّةُ الْخُلْدِ الَّتِیْ وُعِدَ الْمُتَّقُوْنَ ۚ كَانَتْ لَهُمْ جَزَاءً وَمَصِيْرًا
ওদেরকে জিজ্ঞাসা করো, এটিই শ্রেয়, না স্থায়ী জান্নাত; যার প্রতিশ্রতি দেওয়া হয়েছে আল্লাহভীরু পরহেযগারদেরকে? এটিই তো তাদের প্রতিদান ও প্রত্যাবর্তনস্থল। (সূরা ফুরক্বান : আয়াত ১৫)
৬. মহান আল্লাহ বলেন:
وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَعِبٌ وَلَهْوٌ ۖ وَلَدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّلَّذِيْنَ يَتَّقُوْنَ ۗ أَفَلَا تَعْقِلُوْنَ
আর পার্থিব জীবন তো ক্রীড়া-কৌতুক বই আর কিছুই নয় এবং যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য পরকালের আবাসই শ্রেয়, তোমরা কি (তা) অনুধাবন করো না ? (সূরা আল আনআম: আয়াত ৩২)
৭. আল্লাহ বলেন :
إِنَّ الْمُتَّقِيْنَ فِیْ مَقَامٍ أَمِيْنٍ
নিশ্চয় আল্লাহভীরুরা থাকবে নিরাপদ স্থানে। (সূরা দুখান : আয়াত ৫১)
৮. আল্লাহ বলেন :
إِنَّ الْمُتَّقِيْنَ فِیْ جَنَّاتٍ وَنَهَرٍ فِیْ مَقْعَدِ صِدْقٍ عِندَ مَلِيْكٍ مُّقْتَدِرٍ
আল্লাহভীরুরা থাকবে জান্নাতে ও নহরে। যথাযোগ্য আসনে, সার্বভৌম ক্ষমতার অধিকারী সম্রাটের সান্নিধ্যে।
(সূরা ক্বামার : আয়াত ৫৫)
৯. لٰكِنِ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِّن فَوْقِهَا غُرَفٌ مَّبْنِيَّةٌ تَجْرِیْ مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۖ وَعْدَ اللهِ ۖ لَا يُخْلِفُ اللّٰهُ الْمِيْعَادَ
তবে যারা তাদের প্রতিপালককে ভয় করে, তাদের জন্য বহুতলবিশি নির্মিত প্রাসাদ রয়েছে; যার নিম্নদেশে নদীমালা প্রবাহিত। (এটি) আল্লাহর প্রতিশ্রতি, আল্লাহ প্রতিশ্রতি ভঙ্গ করেন না। (সূরা যুমার: আয়াত ২০)
১০. إِنَّ الْمُتَّقِيْنَ فِیْ ظِلَالٍ وَعُيُوْنٍ وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُوْنَ كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْئًا بِمَا كُنتُمْ تَعْمَلُوْنَ إِنَّا كَذٰلِكَ نَجْزِیْ الْمُحْسِنِيْنَ
আল্লাহ-ভীরুরা থাকবে ছায়া ও ঝরনাসমূহে। তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। তোমরা তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো। এভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি।
(সূরা আল মুরসালাত : আয়াত ৪১-৪৪)
