প্রকাশিত হয়েছে: ‘৭৫বর্ষ- ১১ম সংখ্যা, মে ২০১৬, রজব-শাবান ১৪৩৭ হিজরী, বৈশাখ-জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ ‘ সংখ্যায়

ইসলাম আল্লাহ প্রদত্ত প্রকৃত ধর্ম ছিল, আজও তাই আছে – আব্দুল্লাহ

নূর-উদ-দীন আব্দুল্লাহ মুহাম্মদ ১৯৬৯ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পূর্ব নাম ছিল নরম্যান ব্রায়েন্ট। এক খ্রিস্টান পরিবারে তার জন্ম। ইসলামী সাহিত্য পড়ে নূর-উদ-দীন বুঝতে পারেন যে, ইসলামই হচ্ছে প্রকৃত সত্য এবং খ্রিস্টান ধর্ম মোটেও সঠিক নয়। তিনি আমেরিকার ডালাসের এক মসজিদে গিয়ে ইসলাম সম্পর্কে জানার সুযোগ পান। আব্দুল্লাহ ইসলামের বিধি বিধান খুবই একাগ্রতা ও যত্নে সহকারে পালন করেন। তাকে ইসলামের বিভিন্ন বিষয় এবং তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এর সুন্দর জবাব দেন। নীচে তার জবাবগুলো তুলে ধরা হলো :

প্রশ্ন. আপনার জন্মদিন কবে ?
আব্দুল্লাহ : ৩০ নভেম্বর ১৯৬৯ সাল।

প্রশ্ন. আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিছুটা আলোকপাত করুন।
আব্দুল্লাহ : সাধারণ শিক্ষার পাশাপাশি আমি ডিপ্লোমা গ্রহণ করি। কিন্তু কোন কলেজে যাই নি। হবে এখন ইসলাম সম্পর্কে প্রচুর পড়াশুনা করছি। এর বাইরে ভাষা সম্পর্কে আমি আজও ব্যাপকভাবে লেখাপড়া করার চেষ্টা করছি।

প্রশ্ন. আপনার পরিবার সম্পর্কে কিছু বলবেন কি ?
আব্দুল্লাহ : মা, বড় ভাই এবং ছোট বোন নিয়ে আমাদের পরিবার। আমার শিশু বয়সে পিতামাতা বিচ্ছিন্ন হয়ে যান। পরিবারের মধ্যে আমিই মুসলামন হয়েছি।

প্রশ্ন. আপনার পূর্বের ধর্মের নাম কী ?
আব্দুল্লাহ : ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আমি খ্রিস্টান ধর্মমতে বিশ্বাসী ছিলাম।

প্রশ্ন. আপনার পূর্বের ধর্ম ত্যাগ করার পেছনে কারণ কি ?
আব্দুল্লাহ : আল্লাহর অশেষ রহমত যে, খ্রিস্টান ধর্ম আমার নিকট ভুল প্রমাণিত হয়েছে এবং ইসলামকেই হক বা সত্য বলে প্রতীয়মান হয়েছে।

প্রশ্ন. কোন পরিস্থিতিতে আপনি ইসলাম গ্রহণ করেন ?
আব্দুল্লাহ : আমি ইসলামী সাহিত্যের সাথে পরিচিত হই। এসব সাহিত্য খুবই মনোযোগ সহকারে অধ্যয়ন করি। এতে আমি বুঝতে পারি যে, ইসলামই হচ্ছে প্রকৃত ধর্ম। আল্লাহর পক্ষ হতে এটাই সেরা জীবন বিধান। সেই থেকে আল্লাহ তায়ালার রহমাতে আমি সোজা সরল ইসলামের পথে অগ্রসর হই।

প্রশ্ন. নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে আপনার ধারনা কি ?
আব্দুল্লাহ : ইসলাম: আল্লাহ আমাদের চলার জন্য যে বিধান দিয়েছেন ইসলামই হচ্ছে সেই প্রকৃত জীবন চলার পথ।
কুরআন: এটা বিশ্বস্তদের জন্য আল্লাহর পক্ষ হতে তাঁর বাণী।
নবী সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম : তিনি আল্লাহর নবী। আল্লাহ তাঁর উপর পবিত্র কুরআন নাযিল করেছেন। তার মাধ্যমেই আল্লাহর দ্বীন ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। তাঁরই মাধ্যমে আমরা ইসলামের মত নিয়ামত লাভ করেছি এবং ইসলাম আমাদের ধর্ম হিসেবে মনোনীত হয়েছে। তিনি হচ্ছেন আল্লাহর শেষ নবী। তারপর আর কোন নবী বা রাসূল সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম দুনিয়ায় আসবেন না।

নামায : প্রতিটি মুসলমানের জন্য পাঁচবার নামায আদায় বাধ্যতামূলক। তাছাড়া অতিরিক্ত হিসেবে নফল নামায পড়ারও বিধান রয়েছে।
সওম : শক্ত সামর্থ্য যে কোন মুসলিম নর-নারীর জন্য প্রতি বছর এটা পালন করা ফরজ। বছরের অন্য সময়ও তা নফল হিসেবে পালন করা যায়।
হজ্ব : সামর্থ্যবান মুসলিম নর-নারীর জন্য জীবনে অন্তত একবার মক্কায় গিয়ে হজ্ব সম্পন্ন করা ফরজ।