নওমুসলিমের জীবন কাহিনী ৭৫বর্ষ- ৭ম সংখ্যা
প্রকাশিত হয়েছে: ‘৭৫বর্ষ- ৭ম সংখ্যা, জানুয়ারী ২০১৬, রবি আউঃ-রবি সানি ১৪৩৭ হিজরী, পৌষ-মাঘ ১৪২২ বঙ্গাব্দ’ সংখ্যায়
ইসলামের প্রকৃত রূপ যদি প্রচার করা যায় তাহলে গোটা বিশ্ব বিশেষ করে পশ্চিমা বিশ্ব এর প্রতি ঝাঁপিয়ে পড়ত। আমি পশ্চিমা জগতের মানুষ। এবং আমি আমার জনগণকে ভাল করে জানি। তারা তাদের বর্তমান ধর্ম নিয়ে খুবই ক্লান্ত। তারা ইসলামের মত একটা ধর্ম খুঁজে ফিরছে। -লর্ড হেডলি
লর্ড হেডলি ১৮৫৫ সালের জানুয়ারীতে লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি লন্ডনের ওয়েস্টমিনিষ্টার স্কুল ও ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে লেখাপড়া করেন। ক্যামব্রিজে তিনি ছিলেন একজন সৌখিন মুষ্টিযোদ্ধা। বিশ্ববিদ্যালয়ের পক্ষে তিনি হেভী ও মধ্যম বক্সিং চ্যাম্পিয়ানশিপে জয়ী হয়েছিলেন। কলেজ ছাড়ার পর তিনি শিক্ষামূলক কাজে আত্মনিবেশ করেন। তিনি Salisbury and winchestet জার্নালের সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ জার্নালে তিনি দু’বছর দায়িত্ব পালন করেন। তারপর এমপি (সংসদ সদস্য) ফ্রেডারিক সিহার হান্টের সেক্রেটারীর দায়িত্ব পালন করেন দীর্ঘ সাত বছর। ১৮৭৭ সালে তিনি নর্থ মিনিস্টার ফুসিলিয়ার চতুর্থ ব্যাটেলিয়ানে সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং পরে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কাজ করেন। ১৮৯২ সালে তিনি তার পেশা হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিংকে বেছে নেন। ইঞ্জিনিয়ার হিসেবে ভারতে তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজের তদারকি করেন। হেডলি ১৮৯৬ সালে বাড়মা-শ্রীনগর রাস্তাটির কাজ সমাপ্ত করেন। ইঞ্জিনিয়ারিং এবং বক্সিংয়ের উপর তার অনেক প্রকাশনা রয়েছে। তিনি অনেক পুরস্কারে ভূষিত হয়েছিলেন,
নওমুসলিমের জীবন কাহিনী ৭৫বর্ষ- ৬ষ্ঠ সংখ্যা
প্রকাশিত হয়েছে: ‘৭৫বর্ষ- ৬ষ্ঠ সংখ্যা, ডিসেম্বর ২০১৫, সফর-রবি আউঃ ১৪৩৭ হিজরী, অগ্র-পৌষ ১৪২২ বঙ্গাব্দ’ সংখ্যায়
ইসলাম প্রকৃতপক্ষেই একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অধিকন্তু ইসলামের তাওহীদ বিষয়ক ধারণা আমার উপর অতিমাত্রায় কার্যকর বলে মনে হলো। কুরআন ও হাদীসের উপর আমার এলো গভীর আস্থা। কোরআন ও হাদীস যতটা সহজবোধ্য বলে মনে হলো বাইবেল ছিল ততটাই দুর্বোধ্য এবং সন্দেহ ও সংশয়পূর্ণ- গ্রেগ নুয়াকিজ
ইসলামিক ফিউচার এ গ্রেগ নুয়াকিজ এর Road to Islam সম্পর্কে পড়ার সুযোগ পেয়ে আমরা নিজেদের সৌভাগ্যবান বলে মনে করছি। ইসলামিক ফিউচার Asscmbly of Muslim Youth-এর একটি অঙ্গ। আমরা জানলাম যে,


