পশু-পাখির প্রতিও সদয় হোন!
প্রকাশিত হয়েছে: ‘৭৫বর্ষ- ৮ম সংখ্যা,ফেব্রুয়ারী ২০১৬,রবি.সানি-জমা.আউ ১৪৩৭ হিজরী,মাঘ-ফাল্গুন ১৪২২ বঙ্গাব্দ ‘ সংখ্যায়
অমায়িক ব্যবহার কারো অভ্যাসে পরিণত হলে তা সাধারণত দূর হয় না। তা তার প্রকৃতির অংশ হয়ে যায়। সে সব সময় সবার সঙ্গে নম্র, ভদ্র, বিনয়ী ও স্নেহশীল আচরণ করে। জীব-জন্তু এমনকি জড় পদার্থের সঙ্গেও তার আচরণ হয় কোমল ও বিনম্র।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামসহ সফরে ছিলেন। পথিমধ্যে তারা এক জায়গায় যাত্রাবিরতি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজনে বের হলেন। সাহাবায়ে কেরামও যার যার প্রয়োজনীয় কাজ সেরে নিচ্ছিলেন। জনৈক সাহাবি দুটি ছানাসহ একটি রেডস্টার্ট পাখি দেখলেন। তিনি সখেরবশে ছানা দুটিকে ধরে নিয়ে এলেন। এদিকে মা পাখিটা তার কাছে চলে এলো। পাখিটি তাদের চারপাশে ঘুরঘুর করে ডানা ঝাপটাচ্ছিল। ইতোমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। তিনি পাখিটার এ অবস্থা দেখে সে সাহাবীদেরকে বললেন,
অধীনস্থদের সঙ্গে আপনার আচরণ
প্রকাশিত হয়েছে: ‘৭৫বর্ষ- ৭ম সংখ্যা, জানুয়ারী ২০১৬, রবি আউঃ-রবি সানি ১৪৩৭ হিজরী, পৌষ-মাঘ ১৪২২ বঙ্গাব্দ’ সংখ্যায়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস-দাসী ও অধীনস্থদের মনও যেভাবে দরকার সেভাবে জয় করে নিতেন। যেভাবে কথা বললে তারা খুশি হবে তাদের সাথে সেভাবে কথা বলতেন। তাদের মনোভাব ও আবেগ অনুভূতি বোঝার চেষ্টা করতেন। যতদিন চাচা আবূ তালেব বেঁচে ছিলেন,


